Skip to main content

ভুতের গল্প

 একটি ভুতের গল্প লিখার পরের ঘটনা!







একটা ভূতের গল্প লিখে মন দিয়ে পড়ছিলাম। গল্পটা ভীষণ ভয়ংকর হয়ে গেছে। খুব ভয় ভয় করছিল আমার।

এমন সময় জানালার ধারে হিস্ হিস্ শব্দ! কে যেন আমাকে সাবধান করে দিচ্ছে। শরীরটা ঝাড়া দিয়ে উঠল।

একটু পর কর্কশ গলায় প্রশ্ন, এত রাতে কী লিখছিস তুই?

প্রশ্নের জবাব দেব কীভাবে, আমার কান দিয়ে শোঁ শোঁ করে বাতাস বেরুচ্ছে। বুক ডিব ডিব করছে।

আবার বলল, হেই, কথা বলছিস না কেন? কী লিখছিস, বল।

শুকনো মুখে বললাম, একটা গল্প লিখেছি, ভূতের গল্প।

ভূতের গল্প? ভূত দেখেছিস?

মাথা নেড়ে বললাম, নাহ্, দেখিনি।

না দেখেই গল্প লিখেছিস? যদি দেখতিস?

সেদিনই লেখার ইতি টানতে হতো আমার।

কেন?

ভারি মুশকিল। তখন না আমার কল্পনাগুলো খালি দেখা ভূতের মধ্যেই হাবুডুবু খেতো, এর বাইরে যাওয়াটা খুব কঠিন হয়ে যেতো না! না-দেখা জিনিসকে আমি আমার মতো করে বানিয়ে লিখতে পারি। এতে ভারি সুবিধে! আচ্ছা, তুমি কে?

আমি ভূত, আমি কি তোর সামনে আসবো এখন?

ভূত! আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি থতমত খেয়ে ফ্যাকাসে মুখে বললাম, না, না, না, ভুল করেও না। কোনোদিন না।

কেন? জানতে চাইল ভূতটি।

কেন আবার, তুমি কি চাও না আমি ভয়ংকর ভূতের গল্প লিখে নামকরা ’ভূত-লেখক’ হই? তুমি কি চাওনা আমি গল্প লিখে দুটো পয়সা কামাই করি? তুমি কখনও আমার সামনে এসো না ভাই, প্লিজ, এক্ষুনি চলে যাও এখান থেকে।

তোদের কারণেই মানুষ আমাদের খুব ভয়ংকর বলে জানে, ভয় পায়। আমরা কি সবাই খারাপ? তোদের মধ্যে যেমন ভালো-মন্দ মানুষ আছে, আমাদের মধ্যেও তেমন ভালো-মন্দ ভূত আছে। আর আমাদের মধ্যে ভালো ভূতের সংখ্যাই বেশি। কই, তোরা ক‘জন ভালো ভূতের কথা লিখেছিস?

তোরাই মানবসমাজে আমাদের অসভ্য আর ভয়ংকর করে তুলে ধরেছিস। তোরাই আমাদেরকে মানুষের শত্রু বানিয়ে রেখেছিস। অথচ আমরাও চাই মানুষের সাথে বন্ধুত্ব করে চলতে। তোদের জন্য পারি না। এতে তোদের ওপর আমরা কতটা নাখোস তা অচিরেই টের পাবি।

একটা বাঁকা হাসি দিয়ে বললাম, হুঁহ্, আমরা হলাম গিয়ে লেখক। আমরাই তোদেরকে এ জগৎ সংসারে ভয়ংকর করে তুলেছি। তোদের নাম শুনলে ধনী-গরিব, শিশু-বুড়ো, রাজা-প্রজা, দুর্বল-পালোয়ান সকলেই ভয়ে অস্থির হয়ে যায়, এটা বুঝি জুত লাগছে না? বেশি বাড়াবাড়ি করলে তোদের এমন দুর্বল বানিয়ে গল্প লিখে বাজারে ছেড়ে দেবো যে, যেখানে যাবি সেখানেই খাবি মাইর। মারতে মারতে তোদের ছাতু করে ফেলবে। তারপর বুঝবি লেখক কী জিনিস।

আর তুই এখন দেখ, ভূত কী জিনিস! একথা বলেই সে আমার মুখ বরাবর জোরে ফুঁ দিল। গরম ফুঁ। আমার চোখ দুটো প্রায় বন্ধ হয়ে গেল। ফুঁ দিয়ে ভূতটি বলল, তোর ঠিক পেছন দিক থেকে একটা লেজ গজাবে। তখন দুষ্টু শিশুরা তোর লেজ দেখেই ঠিক করবে, তুই গরু, গাধা না বান্দর। তখন বুঝবি ভূতের গল্প লেখার আসল মজা! কথাটা মনে রাখবি, বলেই সে লাটিমের মতো ঘুরতে ঘুরতে উধাও হয়ে গেল।

ক’দিন যাবত আমার শরীরটা মোটেও ভাল যাচ্ছে না। আমার পেছন দিকটায় টনটন ব্যথা করছে। হাত দিয়ে দেখি গোল আলুর মতো কী একটা ঠেলে উপরের দিকে উঠছে। একশ তিন ডিগ্রি জ্বর। এটা যে কিসের আলামত আমি ঠিক বুঝে উঠতে পারছি না! আপনারা বুঝতে পারলে কমেন্ট করে জানান। 🤪🤪🤪

Comments

Popular posts from this blog

 New state created After 1956 1. Gujrat and Maharashtra 2.kerala 3.karnataka  4.Nagaland  5.haryana 6. Himachal Pradesh 7. Meghalaya 8.Manipur  9.Tripura.  10. Sikkim 11.mizoram 12.Arunachalpradesh.  13. Goa.  14. Chattisgarh. 15.uttarakhand . 16. Jharkhand 17. Telengana Note- The all above states are created by state reorganization Act(1956)

ছেলেবেলার বন্ধুত্বটা

 সেই ছেলেবেলার বন্ধুত্বটাও  শেষ হয়ে গেছে । শুধু পড়ে রয়েছে  তাদের দুজনের সথে কাটানো সময় গুলো। হয়তো তারাও আর কিছু দিন পর অনেক দূরে সরে যাবে । তাদের সাথেও আর যোগাযোগ হবে না ।  সেই সাল টুকু মনে আছে 2013,14,15  ব্যাস আর তার পর সব অতীত যেনো । ভেবেছিলাম তাদের দুজনের সাথে আর কোনোদিন দেখা হবে না আমার সবাই আলাদা হয়ে যাবো। কিন্তু কাল চক্রে হঠাৎ করে তাদের দুজনের সাথে দেখা হয়। প্রায় 9 বছর পর  সবাই খুব বদলে গেছে কিন্তু আমাদের ছেলেবেলার বন্ধুত্বটা যেনো বেঁচে আছে। ৮টা বছর পর যে তার সাথে দেখা মানে তাদের দুজনের সাথেই দেখা যেনো গল্প শেষ হতে চাই না। আর আমাদের দুষ্টুমি 😄 যেখানে সেখানে । আর সেই  Primary School ঘটনা গুলো নিয়ে চর্চা যেনো শেষ হওয়ার নাম নিত না । কি স্বর্ণ ময় যুগ ছিল বল, আমাদের সেই পরিষ্কার মন । দিন গুলো মনে করলে ফিরে যেতে ইচ্ছে করে বল । কেনো বড় হলাম হুট করে সবাই আলাদা হলাম । কালচক্রে আমরা আবার সেই জাগাইতে Admisioon হলাম । কিন্তু তাই আবার আলাদা ক্লাস রুম বল। সেই  দিন গুলো আজও মনে আগত হয় ফিরে পায়ার চেষ্টায় বল কি আর করাই যায় । একদিন তো আমাদের...

অ্যাম্বুল্যান্সে

 |১|অ্যাম্বুল্যান্সে কাল সারা রাত বৃষ্টি হওয়ার পর রাস্তা ঘাট সব কাঁদা কাঁদা হয়ে গেছে। মেন রোডে গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে। মেন রোড দিয়ে কোথাও যাওয়া সম্ভব নয়। এদিকে ভাইয়ের লাশ কিভাবে গ্রামে নিয়ে যাবে এই নিয়ে টেনশনে পড়ে গেলেন খালিদ। সামনে অ্যাম্বুল্যান্সে লাশ! আর পিছনে একটা মাইক্রো গাড়ি করে আত্মীয় স্বজন মিলে প্রায় দশ জনের মতো হবে!  অ্যাম্বুল্যান্সে চালকসহ খালিদের ছোট মামা রয়েছে। চালকের সাথে সহকারী একজন রয়েছে। মাইক্রো গাড়িতে খালিদ তার স্ত্রী, মৃত ভাইয়ের স্ত্রীসহ আরো কয়েকজন কান্না করছে।  রাস্তা ব্লক হওয়ার কারণে গাড়ি আর সামনে যেতে পারবে না। খালিদ নিচে নামলেন। অ্যাম্বুল্যান্স থেকে সহকারী নিচে নামলো। সহকারী বললো, – স্যার, সামনে এগুনোর কোন ওয়ে নেই। আমাদের ফিরে যেতে হবে! – কি! আমি কোনভাবেই ফিরে যাবো না। আমার মা গ্রামে আমার ভাইয়ের লাশ দেখতে চেয়েছেন। আমি যে করেই হোক, নিয়ে যাবোই! দেখো আশেপাশে কোনো না কোনো রাস্তা অবশ্যই আছে! – স্যার, আশেপাশে কোন রাস্তা নেই। কাল রাতে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে। সব বন্ধ হয়ে গেছে। – কত টাকা চাই তোমার? – এটা টাকার প্রশ্ন নয় স্যার! ...