সন্তান বড় হলে, সন্তানের বিছানা আলাদা করা অবশ্য কর্তব্য ! কেন করবেন❓ রিবা (ছদ্ম নাম) । বয়স সাত । ওয়ানে পড়ে । ধবধবে ফর্সা । মাথা ভর্তি কোকড়ানো চুল । টলটলে চোখ । মনে হয় একটু ছুঁয়ে দিলেই ব্যস । চোখের মায়া আবীর হয়ে হাতে লেগে যাবে । প্রজাপতির রঙের মতো । ওর মায়ের সাথে সেদিন চেম্বারে এসেছে । প্রসাবে জ্বালা পোড়া । তল পেটে ব্যথা । মায়ের ভাষ্য, ম্যাডাম, পিসাব করনের সময় খালি কান্দে আর লাফায় । পেট চেপে খিচ্চা বইসা থাকে । পরীক্ষা করে দেখতে চাইলে, প্যান্ট খুলে রিবার মা যা দেখালো তার জন্য প্রস্তুত ছিলাম না, বললেই ভালো । সরাসরি জিজ্ঞেস করলে মা বলবে, কী যে কন, ছোট মানুষ । মনেমনে দু-একটা গালিও যে দিবে না, বলা যায় না । ডাক্তারদের এ এক জীবন ! কত কী যে দেখতে হয় ! ঘুরিয়ে প্যচিয়ে জিজ্ঞেস করি, বাড়িতে কে কে আছে ❓ ওর বাপ আর আমি । আর কেউ না ❓ না ম্যাডাম । তবে পাশেই ভাসুরের বাসা । ও কার সাথে খেলাধুলা করে ❓ আমার ভাসুরের পোলার সাথে । বয়স এগারো বারো । সিক্সে পড়ে । সারাদিন দৌড়াদৌড়ি ঝাঁপাঝাপি । ভিডিও গেমস, ইউটিউব নাকি কি কয় এসব নিয়া থাকে । সারা বাড়িতে আর বাচ্চাকাচ্চা নাই তো । অরা অরাই খেলে । আমিও তেমন ...
নতুন বাংলা গল্প লেখক। যদি আপনি গল্প লিখতে ভালবাসেন তাহলে আপনি আপনার গল্প আমাদের কে পাঠাতে পারেন| Contact -banglapriyo84@gmail.com