~পূর্ণতা••••
একসাথে পথচলাটা শুরু করছিলাম ছাত্র জীবনের নবম শ্রেণী থেকে। বয়স অনেকটাই কম থাকায় অনেকেই প্রশ্ন করেছিল কী বুঝিস, ভালোবাসার? কোনো উওর না থাকায় মুচকি হাঁসিতেই বাক্য শেষ করতাম। কেবল একে-অপরের ওপর বিশ্বাস রেখে পার করে দিলাম প্রায় বারো খানা বছর।এখন আমরা উভয়েই প্রতিষ্ঠিত। যে হাতটি শক্ত করে বারো বছর আগলে ছিল দূর থেকে, প্রতিষ্ঠিত হওয়ার পর পরিবারের অনুমতি নিয়ে সেই হাতটি চাইতে আসল মোহন। দেখতে দেখতে চলেই এল বিবাহের দিনটা। গোধূলি লগ্নে বিবাহ, শুভদৃষ্টি পরে যখন তাকালাম তখন দেখলাম উভয়ের চোখ এক সমুদ্র জল জমেছে এত দিনের ভালোবাসা পূর্ণতা পাওয়া আনন্দে। মুখে কোনো কথা নেই অথচ ঠোঁটের কোনো লেগে আছে হাঁসি। মালা বদলের পূর্বে চোখে সামনে ভেসে ওঠে বারোটা বছরের স্মৃতি, আর কানের কাছে গুনগুন করে মোহনের প্রতিশ্রুতি গুলো। "সত্যিই ভালোবাসা অসম্ভব সুন্দর, যদি মানুষটা সঠিক হয়"। দেখতে দেখতে সিঁদুর দান করে বিবাহ সম্পন্ন হতেই আমার দিকে তাকিয়ে কেঁদে ফেললেন মোহন, আনন্দে চোখের জল বাঁধ মানলো না। নির্দ্বিধায় সকলের সামনে জড়িত ধরলাম মোহনকে। আমার গলা শুকিয়ে চোখ দুটি ভিজে এল। মোহন চোখের জল মুছে আমার কপালে আলতো ঠোঁট ছুঁইয়ে বলল 'আমাদের অপেক্ষা করাটা স্বার্থক হলো মিনি'। কম্পিত গলায় এক গাল হাঁসি নিয়ে মোহনের হাতটা শক্ত করে ধরে বললাম "এবার তুমি সম্পূর্ণ আমার".......!!!
.
.
.
©~সাগরিকা পুরকাইত
অজানা কথা ❤️🌻

Comments
Post a Comment